রিটার্ন পলিসি
পণ্য ফেরতের ঠিকানা
মাল্টিমার্ট বিডি
বাড়ি-১৮৪, রোড-১২, সোনাডাঙ্গা ১ম
আবাসিক এলাকা, সোনাডাঙ্গা, খুলনা,
বাংলাদেশ।
বিঃদ্রঃ
পণ্য রিসিভ করার পর আনবক্সিং এবং চেক করার সময় অবশ্যই ভিডিও ধারণ করতে হবে এবং সেটি প্রমাণ হিসেবে উপস্থাপন করতে হবে। কোনো সমস্যা/ত্রুটি থাকলে তা ১-২ দিনের মধ্যে জানাতে হবে। পণ্য ফেরত পাঠানোর আগে ডেলিভারির সময় পাওয়া সব কিছু বক্সে ঠিকভাবে প্যাক করতে হবে। পণ্যের বক্সে সরাসরি টেপ লাগানো যাবে না। অরিজিনাল বক্স না থাকলে, পণ্যটি খবরের কাগজ দিয়ে মুড়িয়ে তার উপর টেপ লাগিয়ে কুরিয়ারে পাঠাতে হবে। ঠিকমতো প্যাক না করলে এবং পণ্য বা বক্সের কোনো ক্ষতি হলে, রিটার্ন রিকোয়েস্ট গ্রহণ করা হবে না।
নিম্নলিখিত ক্ষেত্রে ওয়ারেন্টি এবং রিফান্ড প্রযোজ্য হবে না:
- পণ্যের কোনো পোড়া বা বাহ্যিক ক্ষতি থাকলে ওয়ারেন্টি বাতিল বলে গণ্য হবে।
- ইনট্যাক্ট পণ্যের বক্স খোলা হলে বা সিল/স্টিকার সরানো হলে, আপনি শুধুমাত্র বিক্রয়োত্তর সেবা পাবেন (যেমন: পণ্যের ১ বছরের ওয়ারেন্টি থাকলে)। মন পরিবর্তনের কারণে রিটার্ন, এক্সচেঞ্জ বা রিফান্ড প্রযোজ্য হবে না।
- পণ্যের বডিতে কোনো দাগ, আঁচড় বা আঠা থাকলে ওয়ারেন্টি বাতিল বলে গণ্য হবে।
- পণ্যের সাথে দেওয়া কোনো আনুষাঙ্গিক, চার্জার বা অ্যাডাপ্টারের জন্য কোনো ওয়ারেন্টি প্রদান করা হয় না।
- ফ্রি প্রমোশনাল উপহার বা পুরস্কারের জন্য কোনো ওয়ারেন্টি প্রদান করা হয় সমাধা হয় না।
- থার্ড-পার্টি হার্ডওয়্যার, ডিভাইস, অ্যাপস বা সফটওয়্যারের সাথে কম্প্যাটিবিলিটি সমস্যা যা পণ্যের ডিফল্ট ফিচার নয়, তা রিটার্ন বা এক্সচেঞ্জের যোগ্য নয়।
- পণ্য রিসিভ করার সময় আনবক্সিং এবং চেক করার ভিডিও অবশ্যই ধারণ করতে হবে, অন্যথায় রিটার্ন বা অন্যান্য দাবি গ্রহণ করা হবে না।
ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করুন
কোয়ালিটি কন্ট্রোল এবং নিরাপত্তার কারণে আমরা ওয়েবসাইটের মাধ্যমে স্বয়ংক্রিয় রিটার্ন বা বাতিলকরণ গ্রহণ করি না। আপনি যদি কোনো পণ্য ফেরত দিতে বা পেন্ডিং অর্ডার বাতিল করতে চান, তাহলে আপনাকে সরাসরি আমাদের ম্যানেজমেন্ট টিমের সাথে কথা বলতে হবে।